মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৩৯
ব্রেকিং নিউজ

নেপালকে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসের

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : বুধবার , ৫ জুন ২০২৪ , রাত ০২:২৮

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে ডাচরা। মঙ্গলবার (৪ জুন) টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।

প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল। ডাচ বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে নেপালের ব্যাটাররা। অধিনায়ক রোহিত ও টেলেন্ডারদের ব্যাটে ভর করে একশো পেরোয় নেপাল। 

নেপাল অল আউট হয়১৯ ওভার ২ বলে ১০৬ রানে ।  ৩৭ বলে ৩৫ রান করেন রোহিত। নেডারল্যান্ডসের পক্ষে টিম ৩টি করে উইকেট নেন লোগান ভ্যান বিক ও প্রিঙ্গেল ।

১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্স ও'দাউদের ফিফটিতে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ডাচরা। ম্যাক্স ও'দাউদ ৪৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া  বিক্রমজিত সিং করেন ২৮ বলে ২২ রান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১