কুমিল্লার দেবীদ্বার উপজেলার কালিকাপুর সিএনজি স্টেশন থেকে এগারোগ্রাম বাজার সড়ক পর্যন্ত দিন দিন বেড়েই চলছে সিএনজি,অটো চালকদের নৈরাজ্য। যেখানে সেখানে পার্কিং, ওভারটেকিং, যাত্রীদের সঙ্গে অসাদাচরণ, তুচ্ছ অজুহাতে অতিরিক্ত ভাড়াসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, এ নিয়ে প্রায়ই চালকদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটিসহ হাতাহাতির ঘটনাও ঘটে।
অভিযোগ আছে, এ বিষয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছেন প্রশাসন। এদিকে জানা গেছে, এসব চালকদের অনেকেই অবৈধভাবে তাদের সিএনজি অটো চালাচ্ছেন।
দূর দূরান্ত থেকে এই এলাকায় আসা যাত্রীরা জানান সুযোগ পেলে এখানকার সিএনজি চালকরা বাইরে থেকে আসা সাধারণদের থেকে অতিরিক্ত টাকার ভাড়া দাবি করে
যাত্রীদের অভিযোগ, কালিকাপুর থেকে সুলতানপুর ২০ টাকা, কালিকাপুর থেকে ফতেহাবাদ ৩০ টাকা ভাড়া দাবি করে।যেটার ভাড়া ছিলো ১০ টাকা, ২০ টাকা।রাস্তা ভাঙ্গা এবং জিবি অজুহাতে ভাড়া বাড়ানো হয়েছিলো।কিন্তু এখন জিবি দেওয়া লাগে না।রাস্তা ভালো কিন্তু তারপর ও তারা অতিরিক্ত ভাড়া আদায় করে।সন্ধ্যা হলেই তারা কালিকাপুর থেকে ফতেহাবাদ এর ভাড়া ৪০ টাকা দাবি করে।যত রাত বাড়ে তত ভাড়া বাড়ে ২০০-২৫০ টাকা পর্যন্ত ভাড়া নেয় এখানকার সিএনজি চালকরা। এ নিয়ে প্রায়ই চালকদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটিসহ হাতাহাতির ঘটনাও ঘটে। শুধু অতিরিক্ত ভাড়া আদায় নয়, তুচ্ছ যেকোন বিষয় নিয়েই সিএনজি চালকরা যাত্রীদের উপর চড়াও হয়।যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
অনেক যাত্রী অভিযোগ করেন, এলাকার সিএনজি চালকরা অনেকটা আনাড়ী এবং অদক্ষ।
সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আজ ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়,ফতেহাবাদ নায়েব আলী কলেজ,ফতেহাবাদ ফজলুল হক পীর ছাহেব সিনিয়র আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন করেন, ফতেহাবাদ নায়েব আলী কলেজ এর শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ শামীওম বাছির জানান,
আমাদের দাবি মানতে হবে।সিএনজি ভাড়া ন্যায্যতা নিশ্চিত করতে হবে। কালিকাপুর থেকে ফতেহাবাদ পর্যন্ত সিএনজি ভাড়া ২০ টাকা নির্ধারন করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলছে চলবে ইনশাআল্লাহ।