মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:৩৬
ব্রেকিং নিউজ

বেনাপোলে ইউএস ডলারসহ বাংলাদেশী নারী যাত্রী আটক

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোলপ্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ৩০ জানুয়ারী ২০২৪ , সন্ধ্যা ০৬:১৩
যশোরের বেনাপোলে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ ইউএস ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে চোকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক নাসরিন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। 
বেনাপোল চেকপোস্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন জানান, এক যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে দেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে. ইমিগ্রেশন নজরদারি বাড়ানো হয়। 
এসময় ওই নারী যাত্রী ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়। পরে, তার ব্যাগ তল্লাশি করে ৭৬ হাজার ৪০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের আনুমানিক বাংলাদেশি মূল্য ৮৫ লাখ টাকা। 
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১