মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:২০
ব্রেকিং নিউজ

ম্যাচ জেতানো ইনিংস মাকে উৎসর্গ করলেন বেনেট

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : রবিবার , ১২ মে ২০২৪ , বিকাল ০৫:০২


পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ফিফটিতে ৮ উইকেটের জয় পায় সফরকারীরা। ৪৮ বলে ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। 

ম্যাচ জেতানো এই ইনিংস নিজের মাকে উৎসর্গ করেছেন এই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বেনেট। নিজের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, 'নিজের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আজ মা দিবস। আমার এই ইনিংস আমার মায়ের জন্য।'

শেষ ম্যাচ জিতলেও চার- এক এ সিরিজ হারায়  বেনেট হতাশ। তিনি আরও জানান, '৪টি ম্যাচেই হেরে যাওয়ায় ব্যাপারটা খবই হতাশাজনক, আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করেছি।  পুরো সিরিজে ভালো করেছে বোলাররা। ব্যাটিংটা ভালো হয়নি, বিশেষ করে পাওয়ার প্লেতে। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি ব্যাপারটা দারুণ।'

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১