কবি:-
শামীমা খালিদ শাম্মী
বৈশাখের প্রথম প্রহরে "শুভ সকাল" সাথে
নববর্ষের শুভেচ্ছা পাওয়ার আবদার,
লাল সাদা শাড়িতে আলতা মাখা পায়
খোঁপায় একগুচ্ছ ফুল পড়ানোর আবদার,
তোমায় সবুজ পাঞ্জাবিতে দারুণ মানায়
আজ তোমার সাথে দেখা করার আবদার।
পান্তা ইলিশ খাবো পাশাপাশি বসে
একসাথে সারাদিন কাটানোর আবদার,
নববর্ষে তোমাকে স্বাগত জানাবো
কবিতার ছন্দে অভিনন্দিত করার আবদার,
হৃদয়ের সবটুকু মাধুর্য উষ্ণতার ছোঁয়ায়
তোমায় বরণ করার আবদার।
বিশেষ এই দিনে হাতে হাত, কাধে মাথা
একসাথে কিছু মুহূর্ত কাটানোর আবদার,
বসন্তের বিদায়ী সুরে নতুন বছরের আগমনে
জীবনের গল্প প্রতিশ্রুতি ময় করার আবদার,
প্রিয়তম আমি আছি অপেক্ষায়
তুমি ফিরে এসো আর আবদার মিটিয়ে দাও।