মাজহারুল ইসলাম
অদ্ভুত এ জীবন! মনে মাঝে জন্ম নেয়া কোমল অনুভূতিগুলো একদিন অগোচরে মরে যায় জল বিনা গাছ যেমন শুকিয়ে যায়।কত বসন্ত পেরিয়ে এসেছি ষাটের কোঠা ছাড়িয়েছি আগেই কিন্তু সময়ের কৃত্রিমতায় হয়তো চাপা পড়েছে চেহারার বলিরেখার ছাপ।
মনের মাঝে জন্ম নেয়া অনুভবগুলো বড্ড কোমল বড়ই আদুরে কিন্তু কখনো সেখানে কেবল রুক্ষ মরুভূমিতে কোনো সবুজ জন্মায় না সেখানে শুধুই উষর ধূসরতা!
তবুও মনে আছে কত জলছাপ স্বপ্ন, আছে কত বিচিত্রতা।ভালোবাসা এখানে ঔষধি বৃক্ষ,একটু হাওয়া পেলে ভাবনাগুলো উড়ে যায় দূরে দুরান্তে.....