বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২৪
ব্রেকিং নিউজ

নিরিবিলি বসত

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ২৩ জুন ২০২৪ , সন্ধ্যা ০৭:৪৮

আব্দুস সাত্তার সুমন 

কোলাহল রেখেছে দূরে 

থাকবে না যে পিছুটান,

ভালোবাসার সঙ্গী সাথী 

মধু সুরে ডাকছে জান। 

বলবে না তো কটুকথা 

আদর সহে মঞ্জুরি, 

চলাফেরায় ভয় হবে না 

রং মেখে যে মনচুরি। 

সবুজ দেশে পাহাড় ঘেঁষে 

সাগর ঘেরা নদ-নদী, 

নিরিবিলি বসত ঘরে 

মনের মিলন হয় যদি। 

সময় কাটবে একাকিত্বে 

বাধা দেবার নাই যে কেউ 

ঘুমের ঘরে স্বপ্ন দেখি 

স্বয়ং পাতে ডাকছে বউ।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১