বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৫৭
ব্রেকিং নিউজ

বড় জয়ে আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : বুধবার , ১২ জুন ২০২৪ , রাত ০১:১১

হারলেই বাদ। জিতলে বেঁচে থাকবে সুপার এইটে খেলার আশা। এমন সমীকরণ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। বাঁচা-মরার ম্যাচে কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখলো বাবর আজমের দল। কানাডাকে ৭ উইকেটে হারিয়ে পাকিস্তান।

মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে পাক পেসারদের তোপের মুখে পড়ে কানাডার ব্যাটাররা। 

তবে কানাডা পেনার অ্যারন জনসনের হাফ সেঞ্চুরিত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত ছয় রান সংগ্রহ করে । এদিকে ৪৪ বলে ৫২ রান করেন জনসন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ এবং মোহাম্মদ আমির দু'টি করে উইকেট নেন।  

১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় ২০ রানে ১২ বলে ৬ রান করে আউট হন সায়েম আয়ুব। এরপর ক্রিজে আসা বাবরকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মোহাম্মদ রিজওয়ান।

৬৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ৮৩ রানে ৩৩ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান বাবর। তবে ফিফটি তুলে নেন রিজওয়ান। তার অপরাজিত ফিফটিতে ভর করে ১৫ হাতে রেখে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১