বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:৫২
ব্রেকিং নিউজ

আদালতে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম নিক্ষেপ

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার , ২৪ আগস্ট ২০২৪ , বিকাল ০৪:৫৩

বাংলাদেশের আলোচিত এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে   আদালতে নেওয়া হয়েছে। আজ বিকেল পাঁচটা দশ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক কে তোলা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকেজুতা ও ডিম  নিক্ষেপ করেন। এ সময় অনেকে হামলার চেষ্টাও চালান। পরে পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় ।


এর আগে, শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

পরে আজ ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১