মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদে,লতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরন মুন্সীবাজার এর আয়োজনে ফিলিস্তিনি মুসলমান শহিদের স্মরণে ও মজলুম মুসলমানদের জন্য আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন।
১৪এপ্লিল২০২৫ইং,সোমবার বেলা ৩ ঘটিকায় জহুর আলীর সভাপতিত্বে ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি ও জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাওলানা ক্বারী শায়েক আহমদের সঞ্চালনায় এবং ক্বারী তুফাজ্জল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত ও আব্দুল আহাদ জবলুর নাতে রাসূল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামাতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জান্নাত ফাইভেট হাসপাতাল মৌলভীবাজার এর চেয়ারম্যান মনসুর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মাওলানা মাশহুদ আহমদ,ইসলামীক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরী,জাহাঙ্গির আলম,নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান, মুস্তাফিজুর রহমান নাহিদ।
উপস্থিত ছিলেন,লতিফিয়া ইসলামী যুব সংঘের উপদেষ্টা আব্দুর রশিদ,ছনর মিয়া,হরিশ্বরন গ্রামের মুরব্বী বশির মিয়া,ছনু মিয়া,অনু মিয়া,প্রবাসী মুজিবুর রহমান শ্যামল,মুন্সিবাজারের ব্যবসায়ী মো:উসমান আলী,মো:আব্দুল কাইয়ূম,যুব সংঘের উপদেষ্টা কাতার প্রবাসী মো:জয়নাল মিয়া,লতিফিয়া ইসলামী যুব সংঘের যুগ্ন সাধারন সম্পাদক পাবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাকিব আহমদ,শামীম আহমদ,রাকিব আহমদ তরফদার,যুব সংঘের সদস্য ছানী মিয়া,নাজমুল ইসলাম,রাফি মিয়া প্রমুখ। পরিশেষে ক্বারী আব্দুল আহাদ জবলু মিলাদ শরীফ পাঠ করেন এবং আহমদ নগর দাখিল মাদরাসার হিফজ শাখার প্রধান হাফিজ ক্বারী আব্দুল আউয়াল ফিলিস্তিনি মুসলমান শহিদের জন্য ও মজলুম মুসলমানদের জন্য মোনাজাত করেন।
লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা শায়েক আহমদ বলেন, যারা মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।