বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:৪৫
ব্রেকিং নিউজ

মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টার : শায়েক আহমদ,সিলেট বিভাগীয় ব্যুরো প্রতিনিধি:
প্রকাশ : শনিবার , ৩ জানুয়ারী ২০২৬ , রাত ০৮:৪৭

শায়েক আহমদ,সিলেট বিভাগীয় ব্যুরো প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.)–এর সুযোগ্য উত্তরসূরি আল্লামা নজম উদ্দিন চৌধুরী ফুলতলী।

পরে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সোবহান চৌধুরী এবং পরিচালনা করেন মাদ্রাসার সুপার মুফতি শাহ ফয়ছল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়া বাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমদ, হাজী রমিজ মিয়া প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের দায়িত্বশীল হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, আহমদনগর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারি আব্দুল আউয়াল,লুৎফুর রহমান চৌধুরী, হাজী আব্দুল খালিক চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন, তমিজ মিয়া, আব্দুল মোতালিব, মোহাম্মদ শামছুল ইসলাম, আব্দুল মুহিত, কনাই মিয়া, কদ্দুছ মিয়া, মাওলানা আব্দুল হাই, আবুল হোসেন ও ডা. আব্দুল মজিদ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১