কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ ৩ জনকে ২ দিনের রিমান্ড শেষে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে।
২৪ নভেম্বর ( বুধবার) বিকালে কুমিল্লা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের প্রথম রিমান্ড পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শেষ তদন্ত কর্মকর্তার আরো ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানী শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু বলেন , মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের আবারো দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত আবারো দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই তৎকালীন পুলিশের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ ই সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যানজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীস সহ ১৩০ জনের নামোল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধেআদালতে মামলা দায়ের করেন।