শেখ হাসিনা আজ বাংলাদেশ ছেড়েছেন । বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে বঙ্গভবন থেকে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তিনার সঙ্গে ছিলেন তিনার ছোট বোন শেখ রেহানা ।
বিবিসির সূত্র বলে, ভারতের আগরতলার উদ্দেশে রওনা দিয়েছে শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সে সুযোগ পাননি।