বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৩৯
ব্রেকিং নিউজ

কুমিল্লার দেবীদ্বার ফতেহাবাদ ইউনিয়নে বিএনপির অফিস উদ্বোধন

রিপোর্টার : মোঃ মাসুদ রানা কুমিল্লা প্রতিনিধি।।
প্রকাশ : শনিবার , ৫ অক্টোবর ২০২৪ , দুপুর ০২:০১

কুমিল্লার দেবীদ্বার ফতেহাবাদ ইউনিয়নে বাংলাদেশ জাতিয়তাবাদ দল বিএনপির অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলার সাইচাপাড়ায় মসজিদ মাঠে অফিস উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি।

ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যাদন মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং মোগবল হোসেন মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য বক্তব্য্ রাখেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল সাইফুল, বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, আব্দুর রহিম, প্রবাসী আল আমিন, শরিফুল ইসলাম, হোসেন মিয়া, আবু কালাম, চাঁন মিয়া ভুইয়া আরো অনেকে।

প্রধান অতিথি ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি বলেন, বিগত ১৫ বছর আমরা আন্দোলন সংগ্রামে কাটিয়েছি। আমরা যতদিন আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে না পারব, ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা নেতাকর্মীরা শুধু নির্যাতিত না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন। স্বৈরাচাররা আমাদের নেত্রীকে ঘরছাড়া করেছে। তাদের দোসরদের মাধ্যমে। ঘরছাড়া করার বিচার হয়েছে। আগস্টের ৫ তারিখ সাধারণ ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনা ওই ভবনকে কবর ভবন বানিয়ে দিয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানকেও স্বৈরাচাররা কোমর ভেঙে দিতে চেয়েছে। এত জুলুম অত্যাচারের পরেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। ১৫টা বছর লন্ডনে থেকে আমাদের পরিচালনা করে দলকে সু-সংঘটিত রাখার সক্ষম হয়েছে। উনার নির্দেশই আমরা এই দেবিদ্বারে ১৫ টা বছর কাজ করে গেছি। আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নেতৃত্বে আমরা রাজপথ ছাড়িনি। এই দেবীদ্বারের তৃণমূল বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণের সহায়তায় আমরা ছিলাম। এখনো আছি ইনশাল্লাহ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১