মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:১১
ব্রেকিং নিউজ

কবিতা : ডিজিটাল ছেলে মেয়ে

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ৬ এপ্রিল ২০২৪ , দুপুর ১২:৪৫

কবি : আসাদুজ্জামান খান মুকুল

কলি কালে আছি মোরা দেখি কতো রঙ,

ছেলে-মেয়ে মিলেমিশে করে তারা ঢঙ।

ছেলে পরে হাতে বালা কানে পরে দুল,

মেয়ে ভেবে তারে আমি করি শুধু ভুল।

ছেলে হয়ে মেয়ে সাজে নাহি আছে ভয়

বাজে নেশা ধরে পরে দেহ করে ক্ষয় !

আঁটোসাঁটো জামা পরে চলে মেয়ে পথ,

যাহা দেখে ছেলে দলে করে যে কু-মত।

পোশাকেতে ছেড়া কাঁটা নাহি রাখে লাজ

ববি ছাঁটা যতো মেয়ে ভাবে ভালো সাজ।

সুযোগেতে ছেলে-মেয়ে পাপে মজে যায়,

তাহাদের ঢঙ দেখে কাঁদে বাবা-মায়।

ফোনে ফোনে প্রেমে মজে রাতি নিশি ভোর,

পথে পেলে ডাকে সুরে পিছে করে ঘুর।

দিনে দিনে খারাপেতে ভরে গেছে দেশ,

বেহায়ারই বেশে চলে মনে করে বেশ!

নেশা করে পথেঘাটে ঘুরে পড়ে রয়।

পিতা-মাতা শুনে বলে প্রাণে নাহি সয়!

পাপে কাজে মজে আছে এরা সদা ভাই,

বড় পাজি এরা আজি আমি বলে যাই।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১