নড়াইলের কালিয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে কালিয়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে দিবসটি উদযাপন। কালিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল মামুন এর, সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান,শিক্ষা অফিসার শাহজান মিয়া,কালিয়া সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুক্কুর আলী,শহীদ জিয়া পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এস এম আনিসুর রহমান (মারুফ)কালিয়া আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, মাওলানা তোবির উদ্দিন সহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।