স্টাফ রিপোর্টার : -মো : মামুন মোল্যা
বর্ষসেরা কবি সম্মাননা পেলেন ডিএমসি নিউজ ২৪ ডড কম পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় সাহিত্য সম্পাদক কবি জেবুন্নেছা জেবু।
২৬ এপ্রিল (শুক্রবার ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ভবন বঙ্গবন্ধু অনুষ্ঠানে বাংলা_কবিতাঙ্গন_সাহিত্য_গ্ৰুপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুনীজন সংবর্ধনায়
বর্ষ সেরা কাব্যপ্রেমী সাহিত্য সম্মাননা পেলেন চট্টগ্রামের নবীন কবি জেবুন্নেছা জেবু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবিদেশর বরেণ্য অসংখ্য দেশী বিদেশী গুনী কবি সাহিত্যিক।
কবি জেবুন্নেছা জেবু তাহার প্রত্যেকটা লেখার ক্ষেত্রে মানুষের হৃদয়ের বাস্তব ভাবনা গুলো ফুটিয়ে তুলেছেন।
তাহার প্রকাশিত অসংখ্য যৌথ কবিতা কাব্য গ্রন্থ ছাড়া ও প্রকাশিত হয়েছে
একক মুটিভেশনাল বই --"মনের আড়ালে মন"2021
গল্পগ্রন্থ "মনের তৃষ্ণা"--2022 গল্পগ্রন্থ "তাসের ঘর "--2023
২০২৪ ইং বইমেলায় প্রকাশিত হয়েছে
উপন্যাস -মায়াবৃত্ত
কাব্যগ্রন্থ -দেশ প্রেম ও ভাষা
এছাড়া তিনি বহু সুনাম অর্জনের সাথে পেয়েছেন
অসংখ্য বাংলা সাহিত্য পুরস্কার, আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, সার্ক আন্তর্জাতিক পুরস্কার, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ পুরস্কার , ভারতীয় নাগেন্দ্র সাহিত্য পুরস্কার।
দেশী অসংখ্য বাংলা সাহিত্য প্রতিষ্ঠান হতে তাহার একক গল্প গ্রন্থ সেরা পুস্তক সম্মাননা পেয়ে সবার কাছে গ্রহন যোগ্যতা ও প্রশংসনীয় হয়েছেন।
সম্প্রতি প্রকাশিত উপন্যাস " মায়াবৃত্ত" ও দেশ প্রেম ও ভাষা একক কাব্য গ্রন্থ বেশ সুনাম কুডিয়েছে।