পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদ্রসার শিক্ষার্থীকে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে বানিয়া পাড়ার আজিমউদ্দীন বাচ্চু(৫৫) নামে এক ব্যাক্তিকে বোদা থানা পুলিশ গ্রেফতার করেছে।
আসামী মোঃ আজিম উদ্দীন বাচ্চু (৫৫)পিতা-মৃত কালভাং বানিয়া পাড়া বোদা থানা, বোদা পৌর শহরে বাসিন্দা।
জানা যায় , বোদা থানা কুড়ালি পাড়া মশিউর রহমানের ১৬ বছরের নাবালক কন্যা আয়েশা সিদ্দিকাকে আসামির বসত বাড়িতে তালিমুল কোরআন বালিকা মাদ্রাসায় পড়তে যায়। আসামির বাড়ীতে লোকজন ফাকা থাকা অবস্থায় আসামী আজিমউদ্দীন বাচ্চু আয়েশা সিদ্দিকাকে একদিন তার শয়ন কক্ষে ডেকে নিয়ে কু প্রস্তাব দিলে আয়েশা সিদ্দিকা প্রথমে রাজি না হলে তাকে জোরপুর্ক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করেন এবং উলঙ্গ ছবি নিজ ক্যামেরায় ধারণ করে রাখেন। এভাবে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষন করে আসছিল।ভিকটিম এসব কাজে রাজী না হলে তাকে ধারনকৃত ভিডিও ছবি অনলাইনে প্রচার করবে এবং আয়েশাকে এবং তার বাবা মাকেও প্রাণ নাশের হুমকি দিয়ে এসব খারাপ কাজ করে আসছিল।এরপর আয়েশার বাবা মশিউর রহমান মেয়ের মুখে এসব ধর্ষনের খবর জেনে তিনি গত ১লা মার্চ বোদা থানায় একটি লিখিত এজাহার করেনন।এজাহারের ভিত্তিতে বোদা থানার পুলিশ গতকাল রাতে আসামিকে গ্রেফতার করে থানা হাজতে আটক করেন। বোদা থানায় আসামীর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮(২) ও ৮(৩) ধারায় নিয়মিত মামলা রজ্জু করে আসামীকে আজ ২রা মার্চ ৩টায় পঞ্চগড় জেলে পাঠানো হয়েছে।এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ জনাব আজিম উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,পুলিশ দুষ্টের দমন শিষ্ঠের পালনে নিষ্ঠার সাথে আইনানুগ কাজ করে যাচ্ছেন।