রিপন বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটুর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১১ টায় কালিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে প্রেস ক্লাবের সহ-সভাপতি মাসুমার রহমানের সঞ্চালনায় আলোচনা ও স্মরন সভায় স্মৃতিচারন পূর্বক বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহী, গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক আলহাজ্ব শেখ জাহিদুর রহমানসহ অত্র ক্লাবের সাংবাদিকেরা।
অতঃপর দোয়া মাহফিল পরিচালনা করেন কালিয়া উপজেলা পরিষদ মসজিদের ইমাম মওলানা হাফিজুর রহমান ও মোনাজাত করেন মওলানা মফিজুর রহমান। এ সময় প্রায়ত সভাপতি মশিউল হক মিটুর ২ সন্তান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮মে তারিখে রাত ৯ টার দিকে তিনি আকস্মিক মৃত্যু বরণ করেন।