মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৪০
ব্রেকিং নিউজ

শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

রিপোর্টার : জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
প্রকাশ : বুধবার , ১৯ মার্চ ২০২৫ , সন্ধ্যা ০৭:২৪

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে।

১৯শে মার্চ (বুধবার) বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করে ।

এ অনুষ্ঠানের উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে  এবং  সাংবাদিক হুসাইন বিন আফতাবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ। এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক আনিস সুমন,সীমান্ত প্রেসক্লাবের পক্ষে তরুণ সাংবাদিক মোঃ আলফাত হোসেন সহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।"

বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১