মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৩৩
ব্রেকিং নিউজ

দেখি কতবড় কলিজা ওদের এরা হল পুরোনো শকুন : সারজিস

রিপোর্টার : মিজান হাওলাদার ঢাকা
প্রকাশ : সোমবার , ২৬ আগস্ট ২০২৪ , সকাল ০৭:৩৭

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।


এ ঘটনায় কড়া হুঁশিয়ার দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। ফেজবুক পোস্টে সারজিস আলম জানান, ‘এরা হল পুরোনো শকুন। এটি তাদের একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তাদের সব পরিকল্পনা ছাত্র-জনতা ধুলোয় মিশিয়ে দেবে। আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সব বিশ্ববিদ্যালয়ের সবাই নেমে আসুন। দেখি কত বড় কলিজা ওদের।’চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজার-হাজার আনসার সদস্য। আনসার বাহিনী  দুপুর ১২টা থেকে সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন এবং  সব গেট বন্ধ হয়ে যায়। বিকেল ৫টায় অফিস ছুটি হলেও রাত সাড়ে ১০টার আগে কেউ বাহির হতে পারেন নি। পরে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্র জনতার ধাওয়া খেয়ে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে যে যেখান থেকে পারছেন পালিয়ে যান। আবার আনসারদের অনেককে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১