বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:২৩
ব্রেকিং নিউজ

নড়াইলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : স্বপন কুমার দাস বিশেষ প্রতিনিধি
প্রকাশ : শনিবার , ৩১ মে ২০২৫ , বিকাল ০৪:২৬

  নড়াইল পৌরসভার ৬ নং ওয়ার্ড বি এনপি'র আয়োজনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে (শনিবার) বেলা ১২ টায় কলেজ রোড (পোস্ট অফিস)  চত্বর  রূপগঞ্জ বাজারে ৬ নং ওয়ার্ড  বি এন পি'র সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে এবং  ৬ নং ওয়ার্ড  বি এন পির  সাধারণ সম্পাদক উজ্জল খানের পরিচালনায় উক্ত আলোচনা সভা  ও দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন প্রধান অতিথি নড়াইল জেলা বি এন পি'র সাধারণ সম্পাদক  আলহাজ্ব মনিরুল ইসলাম, বিশেষ অতিথি  নড়াইল জেলা বি এন পি'র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বি এন পি'র সাধারণ সম্পাদক  মোঃ কামরুজ্জামান,প্রধান বক্তা পৌর বি এন পি'র সভাপতি তেলায়েত হোসেন বাবু,বিশেষ বক্তা পৌর বি এন পি'র সাধারণ সম্পাদক মোঃ খন্দকার ফসিয়ার রহমান,পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইবাদত হোসেন মিনা,জেলা ছাত্র দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস সহ 

  জেলা ও উপজেলা বি এন পি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আলোচনা ও দোয়া মহাফিলে শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়,  এবং  অসহায়   দরিদ্রদের মাঝে খাবার  বিতরণ করা হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১