বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:৪৯
ব্রেকিং নিউজ

এখন নামাজ পড়া শুরু করেছে আব্রাম-ঢালি অভিনেত্রী অপু

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ১৩ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৬:২৮

বিনোদন ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম

ঢালিউড সুপারস্টার শাকিব খান মুসলিম ধর্মের অনুসারী হলেও অপু বিশ্বাস সনাতন ধর্মালম্বী। যদিও এই তারকা দম্পতির বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকছেন তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তবে সুযোগ পেলেই পিতার সাথেও সময় কাটান আব্রাম। সম্প্রতি এক অপু বিশ্বাস সাক্ষাৎকারে জানান , তাদের ছেলে এখন নামাজ পড়া শুরু করেছে।

অপু বলেন, ‘ঈদে আমার পরিকল্পনায় প্রথম প্রায়োরিটি সন্তান জয়। জয় এখন নামাজ পড়া শুরু করেছে। মাঝেমধ্যে তার দাদা নামাজে নেওয়ার জন্য টানাটানি করে। সে ভীষণ কমফোর্টেবল তার বাবা এবং ফুফার সঙ্গে নামাজে যেতে।’

আরও পড়ুন - ঈদে মন ভালো নেই ফারিয়ার

ঈদে শাকিব খানকে উপহার দিয়েছে জয়। বিষয়টি জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘রোজার শুরুতেই শাকিব খান কেনাকাটার জন্য জয়কে টাকা দিয়েছে। সে অনুযায়ী কেনাকাটা হয়েছে। জয়ও তার বাবাকে ঈদ উপহার দিয়েছে। 

এ বিষয়ে আর কিছুই বলতে চাই না। আমি আসলে পিতা -সন্তানের বিষয়গুলো সবাইকে দেখাতে লাইক করি না। কারণ এটা ব্যক্তিগত একান্তই। 

অপু ঈদে আব্রাহামের উপহার প্রসঙ্গে জানান , ‘আমার কাছ থেকে আব্রামের প্রত্যাশা বরাবরের মতো চিকেন বিরিয়ানি। ঈদের দিনে আমি ওর জন্য এই বিরিয়ানিই বাসায় করি। আব্রাহাম ঈদে অনেক উপহার পেয়েছে। কিন্তু আব্রাহাম বই চাচ্ছিল। সেগুলো কিনে দেব আমি।’

কয়েকদিন আগেই ভারত থেকে ঘুরে ঢাকায় এসেছেন অপু বিশ্বাস। ঈদ ঢাকাতেই উদযাপন করেছেন। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঈদের দিন শাকিব খানের বাসায় গেছেন এই নায়িকা, এমন গুঞ্জনও রয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১