জান্নাত মিমি
বলতে পারি চলতে পারি
থাকতে পারি একা
হাসতে পারি গাইতে পারি
নাই বা দিলে দেখা।
ভুলতে পারি স্মৃতির সময়
কষ্টে থাকার রাত
ভুলতে পারি তোমার কথা
আগলে রাখা হাত।
বাঁচতে পারি নাচতে পারি
খুব একাকী আজ
ভাসতে পারি নীল দরিয়ায়
আসুক নেমে সাঁজ।
ভুলগুলোকে রাখতে পারি
নিজের মধ্যে জমা
চাইলে যে কেউ করতে পারি
মস্ত বড় ক্ষমা।
আজকে আমি হাসতে পারি
সব লুকিয়ে সব
তোমার ভালো চাইতে পারি
রাখুক ভালো রব।