মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:২৯
ব্রেকিং নিউজ

কোপার ফাইনাল মাতাবেন শাকিরা

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শনিবার , ১৩ জুলাই ২০২৪ , বিকাল ০৫:৩০

পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে কলম্বিয়া। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে এই দু'দল। 

চলমান আসরে এখনো পর্যন্ত অপরাজিত আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। শুধু তাই নয় ফাইনালে থাকছে আরও একটি চমক। দর্শকদের চাঙা রাখতে মেগা কনসার্টের আয়োজন করেছে কোপার আয়োজক কনমেবল কর্তৃপক্ষ। যেখানে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

এই পপ তারকা ম্যাচের ‘হাফ টাইম শো’তে গাইবেন।  কনসার্টের আয়োজনের জন্য কনমেবল সিদ্ধান্ত নিয়েছে হাফ টাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করা হবে।

ম্যাচের হাফ টাইমে হতে যাওয়া এই আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেন, ‘শাকিরা দক্ষিণ আমেরিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়, নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না, আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। 

 কোপা আমেরিকার ২০২৪ আসরে আমরা নিশ্চিত যে  এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগের মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১