বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:৪৭
ব্রেকিং নিউজ

সরকারের কোনো সম্পর্ক নেই জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে : প্রেস সচিব

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ , রাত ১০:০০

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে আজ রবিবার বিকালে যমুনার সামনে এক ব্রিফিংয়ে বলেন আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। 

প্রেস সচিব বলেন, ‌‘ আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।’

‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১