বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০৯
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় খাদ্যবান্ধব চাল বিতরণ শুরু

রিপোর্টার : কালিয়া উপজেলা প্রতিনিধি :- মো :-সামিউল ইসলাম
প্রকাশ : বুধবার , ২০ আগস্ট ২০২৫ , রাত ১১:৩০

ড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াচাবাদ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও খাদ্য  কর্তৃক পরিচালিত এ কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারগুলো মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল ক্রয় করতে পারবে। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। 

এ চাউল বিক্রয়ের দায়িত্বে রয়েছেন ডিলার মেহেদী হাসান। চাউল বিতরণ করা হচ্ছে বড়নাল বাজার থেকে। এ কর্মসূচি বছরে মোট ৬ মাস (মার্চ, এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর) পরিচালিত হবে। প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রয় কার্যক্রম চলবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তারা চরম দুর্ভোগে রয়েছেন। তবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যে সহায়তা প্রদান এবং তাদের জীবনযাত্রা সহজ করা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১