বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:০৫
ব্রেকিং নিউজ

কাল থেকে সৌদি আরবে রোজা

রিপোর্টার : আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : রবিবার , ১০ মার্চ ২০২৪ , রাত ১০:১৮

অনলাইন ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম

সৌদি আরবে রোজা শুরু আগামীকাল (সোমবার) থেকে। রোববার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট এ কথা ঘোষণা করেছে। খবর আরব নিউজের।

১০ই মার্চ(রোববার) সৌদি আরবে সন্ধ্যায় সুদাইর ও আল-হারিকে চাঁদ দেখা যায়।

আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো পবিত্র রমজান। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে।

এর আগে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন ও জাপান। দেশগুলোতে রমজান শুরু হবে মঙ্গলবার থেকে।

   আত্মসংযমের মাস হল রমজান মাস।    এ মাসে বেশি বেশি কোরআন পাঠসহ ইবাদত বন্দেগি করে থাকে মুসলমানরা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১