মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৩১
ব্রেকিং নিউজ

জাবি'র সাবেক শিক্ষার্থীর অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় ৮ জন সাময়িক বহিষ্কার

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , দুপুর ০১:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)'র  সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটনায় ৮জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ,বি,এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে জানা হয়, 'কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ১৮ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) এই বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার বিষয়ে প্রক্টরিয়াল বডির প্রতিবেদনে অনুযায়ী প্রাথমিকভাবে পাওয়া  প্রমাণগুলো(ফটোগ্রাফ ও ভিডিও ফুটেজ) ওপর ভিত্তি করে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধ বিবেচনা করে তাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’র ৩(২) (গ) ধারা অনুযায়ী ১৯ সেপ্টেম্বর অপরাহ্ন থেকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।'


বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগে  ৪৫তম ব্যাচের ( ২০১৫-১৬ সেশন) রাজু আহাম্মদ ও ৪৬তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) মোহাম্মদ রাজন মিয়া, ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের (২০১৪-১৫ সেশন) জুবায়ের আহমেদ, ইংরেজী বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) মো. মাহমুদুল হাসান রায়হান ও  ৪৯তম ব্যাচের (২০১৯-২০ সেশন) হামিদুল্লাহ সালমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) সোহাগ মিয়া,ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯তম ব্যাচের (২০১৯-২০) মো. আতিকুজ্জামান আতিক এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের (২০১৯-২০ সেশন) মো. আহসান লাবীব।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১