বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:১৭
ব্রেকিং নিউজ

ডিএমসি নিউজ ২৪ ডট কম পত্রিকার সাহিত্য সদস্য কবি আসাদুজ্জামান খান মুকুল পোয়েট্রি ফর প্যালেস্টাইন এওয়ার্ড পেলেন

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ , রাত ০৯:২৮
২৬ অক্টোবর ( শনিবার) ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ঢাকায় উদযাপিত "জাতীয় কবিতা মঞ্চ ও ইরানী দূতাবাস" কর্তৃক আয়োজিত পয়েট্রি ফর প্যালেস্টাইন কবিতা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইরানী রাষ্ট্রদূত সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর নিকট থেকে পোয়েট্রি ফর ফিলিস্তিন এওয়ার্ড পেলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কবি আসাদুজ্জামান খান মুকুল। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বহু গ্রন্থের প্রণেতা কবি ও গবেষক জাতীয় কবিতা মঞ্চের সভাপতি জনাব মাহমুদুল হাসান নিজামী মহোদয়. বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডঃ শাহ কাউসার মুস্তফা আবুল উলায়ী দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব মজিবুর রহমান, মেজর জেনারেল জনাব এহতেশামুল হক, ইরান দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ,দেশের বিশিষ্ট কবি ও লেখক বৃন্দ, বিভিন্ন প্রচার মাধ্যমের রিপোর্টার বৃন্দ,তিনি সকলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা স্বীকার করে। 
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১