বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:১২
ব্রেকিং নিউজ

শার্শা সীমান্তে ভারতে পালনোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ , রাত ১১:২৭

 যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আ.লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯) নভেম্বর ভোরে শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি‘র শিকারপুর ক্যাম্পের সদস্যরা।

আটককৃত আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের  মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। সোমবার এ তথ্যের ভিত্তিতে  এগারোটায়  শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। 

এসময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগরীর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তি,  স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে ১ লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধে সীমান্তে এসেছিলেন। এ অপরাধী কে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১