নড়াইলের নড়াগাতীতে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।
শনিবার (১৩ জুলাই) বিকালে নড়াইল জেলার নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত চরবল্লাহাটি গ্রামে কুদ্দুস শিকদারের ভোগ দখলীয় আবাদি জমির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ শফিকুল ইসলাম মোল্যা নড়াইল জেলার নড়াগাতী থানার নলামারা গ্রামের মৃত আব্দুল সালাম মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম মোল্যা কে আটক করা হয়।এ সময় আটককৃত নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এবিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।