বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:২৩
ব্রেকিং নিউজ

নড়াইলে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ।

রিপোর্টার : বিশেষ প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১২:০২

  বিশেষ প্রতিনিধি ঃ নড়াইলে বীর মুক্তিযোদ্ধার হুমায়ূন কবিরের উপর হামলার অভিযোগ উঠেছে।ঘঠনাটি ঘটেছে, নড়াইল কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের  খড়লিয়া গ্রামে।আহত  বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

যানাগেছে,(৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে  তার নিজ বাড়িতে এ হামলা চালায় একই গ্রামের ইউনিয়ন যুবদলের সহ - সাংগঠনিক  সম্পাদক  শেরিন মোল্যা,তার ভাই জেরিন মোল্যা,সহ ৫ /৬ জন একত্রিত হয়ে তাকে ঘর থেকে বের করে এনে বেধড়ক মারপিট  করেন। তার স্ত্রী  রোজিনা বেগম ঠেকাতে এলে তাকে ও মারপিট করে। এসময় তার জোর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে  যায় হামলাকারীরা।

 আহত বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর বলেন, "তোদের দিন শেষ " বলে হামলা চালায় হামলাকারীরা। অনাধিকার আমার বসত বাড়ি প্রবেশ করে আমাকে মারপিট  করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি। 

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী  রোজিনা বেগম বলেন,  হামলা ঠেকাতে গিয়ে আমার হাতে ও বাড়ি দেওয়া আমরা এক অসাহয় মানুষ।এক ছেলে সে প্রতিবন্ধী। আমি  এ ঘঠনার বিচার দাবি করি। 

এবিষয়ে জানতে অভিযুক্ত শেরিন মোল্যার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১