মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:২০
ব্রেকিং নিউজ

আড়াই লাখ গোলাবারুদ এবং লুট হওয়া ১৪০০ অস্ত্র, এখন পর্যন্ত উদ্ধার হয়নি

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ০৮:২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ বলেন, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর লুট হওয়া প্রায় ১ হাজার ৪০০ অস্ত্র এবং আড়াই লাখ গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। এসব গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারের জন্য সরকার জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছে ।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের বলেন  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

তিনি বলেন প্রায় ৬ হাজার অস্ত্র ও ৬ লাখ গুলি লুট হয়েছে। এর মধ্যে ১৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনো উদ্ধার হয়নি।

আবদুল হাফিজ বলেন, এসব গুলি ও অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে। চলমান অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, ডিসিদের সজাগ থাকতে কারণ  স্বৈরাচারদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে।

সাধারণ মানুষের ৩টি প্রত্যাশার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ১/মানুষ নিরাপদে চলাফেরা করতে ২/রাতে শান্তিতে ঘুমাতে ৩/ দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে চায়। এসবের পাশাপাশি যেসব সেবা সরকারের কাছে জনগণের পাওয়ার কথা, সেটা যেন তারা ঝামেলা ছাড়া পেতে পারে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১