বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:০৪
ব্রেকিং নিউজ

নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল করলেই তাদের গ্রেপ্তার করা হবে - আইজিপি ময়নুল ইসলাম

রিপোর্টার : রংপুর প্রতিনিধি
প্রকাশ : শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ , সন্ধ্যা ০৭:০১

নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী মিছিল করলে সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।

তিনি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে ছাত্রলীগসহ নিষিদ্ধে সংগঠনের হয়ে যদি কেউ কখনো মিছিল করে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে।

২৬ অক্টোবর( শনিবার) বিকালে রংপুর জেলা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।

 ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মে জড়িত থেকে পরবর্তিতে বিসিএসে পাস করে  বিভিন্ন মাধ্যম দিয়ে এ পেশায়  এসে পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

অতীতে অনেক রাজনীতিবিদ পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে মন্তব্য করে আইজিপি বলেন, এই চর্চা বন্ধ করতে হবে। কেউ রাজনীতি করতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে করুন।

যারা ছাত্র-জনতার আন্দোলনে গুলি, নির্যাতন চালিয়েছে, জড়িতদের  বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এসব পুলিশের সদস্যদের ও তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইজিপি । 

এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন আইজিপি। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১