বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৯
ব্রেকিং নিউজ

মাউলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বারের আমন্ত্রণে নিজ বাড়িতে এসেছে উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

রিপোর্টার : রিপন বিশ্বাস,নিজস্ব প্রতিবেকঃ
প্রকাশ : সোমবার , ১৩ মে ২০২৪ , বিকাল ০৪:৩৪
১৩ (মে) দুপুরে মেম্বার মো জমিরুল ইসলামের আমন্ত্রণে নিজ বাড়িতে এসেছে  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ বহু নেতাকর্মী। 

নড়াইল জেলার কালিয়া উপজেলা ৪ নং মাউলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মো জমিরুল ইসলামের আমন্ত্রণে নিজ বাড়িতে এসেছে  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান,খান শামীম রহমান (ওসি) পুরুষ ভাইস চেয়ারম্যান, মাহাবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম, ৪ নং মাউলী ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক, নড়াগাতী থানা যুবলীগের সভাপতি শেখ হাদিউর জামান  হাদি, মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) জানজুন নাহার, টুনা ইসলামি আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো: অলিউল্লাহ সহ বহু নেতাকর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরন করে নেয়, ৬নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মো: মফিজ খান, মেম্বার মো জমিরুল ইসলাম, শ্রাবনী ইসলাম। 





 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১