সবজির বাজার অস্থিরতা চলতি মাসের কয়েক সপ্তাহ ধরে ছিল । বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায়অনেকটাই দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।তবে বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা দেখা যাচ্ছে ।
এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ১৩০ থেকে ১৫০ টাকায় উঠেছে।
বাজার ঘুরে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়ায় দাম কমে আসছে। বাজারে বেশির ভাগ সবজির কেজি এখন ৫০ থেকে ৭০ টাকার আশপাশে। অথচ কিছু দিন আগেও যা ছিল ১০০ টাকার কাছাকাছি।
রাজধানীর কারওয়ান বাজারে ২৭ অক্টোবর(রোববার) ঘুরে দেখা গেছে, এখন বাজারে সব ধরনের শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
খুচরায় প্রতি কেজি কাঁচা মরিচ কেজি ১২০ থেকে ১৪০ টাকা, দেশি শসা কেজি ৬০ টাকা, কচুরমুখি কেজি ৬০ টাকা, পটোল, চিচিঙ্গা, ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন ৮০ টাকা, করলা কেজি ৮০ থেকে ৯০ টাকা, পেঁপে ৪০ টাকা, ফুল কপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, টমেটো কেজি ১৬০ থেকে ১৮০ টাকা,শিম কেজি ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি কেজি ৮০ থেকে ৯০ টাকা ও লম্বা বেগুন কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়।
তবে কারওয়ান বাজারের খুচরা পর্যায়ে যে দামে সবজি বিক্রি হচ্ছে তার চেয়েও প্রতিটি সবজি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রেতারা রাজধানীর খুচরা বাজারগুলোতে বিক্রি করছেন ।
কারওয়ান বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মো: সালাম বলেন, ‘বাজারে এখন পর্যাপ্ত কাঁচা মরিচের আমদানি রয়েছে, যার কারণে দাম কমে এসেছে।
এদিকে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা ইব্রাহিম খলিল বলেন, ‘মূলত টানা বৃষ্টি ও বন্যার কারণে বাজারে সবজির সরবরাহে ঘাটতি হওয়ায় দাম বেড়ে গিয়েছিল।
এখন শীতের সবজি আসা শুরু হয়েছে, সরবরাহও আগের তুলনায় অনেক বেড়েছে। যার কারণে সবজির দাম এখন প্রতিদিনই কমছে।’
ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হতে দেখা যায়। সোনালি মুরগি প্রতি কেজি ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।