মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:০৯
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ের বোদা উপজেলায় হারিয়ে যাওয়া দামী এন্ড্রয়েট মোবাইল উদ্ধার

রিপোর্টার : পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রকাশ : শনিবার , ১১ মে ২০২৪ , বিকাল ০৪:১৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন  (BCPRTA) এর সদস্যরা আজ ১১ই মে-২০২৪ ইং শনিবার  একটি  হারিয়ে যাওয়া   মোবাইল  ফোন উদ্ধার করেছেন।

জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি গতকাল  বোদা উপজেলার সমশের নগর গোরস্থানে একজনের নামাজে জনাজার পর কুড়িয়ে পায়। সেই কুড়িয়ে  যাওয়া মোবাইলটি আকাশ ইসলাম নামে এক ব্যক্তি  আজ সকাল ১১ টায় মোবাইলটি মিল নামে এক যুবক বোদা বাজার সোনালী টেলিকমে লক খুলতে আসেন। মোবাইল ফোনটি  বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় সন্দেহ হওয়ার কারনে বোদা থানার সেকেন্ডে  অফিসার আবু বক্কর সিদ্দিক কে অবগত করলে মোবাইল ফোনটি টেকনিশিয়ানদের জব্দ করতে বলেন।এ ব্যাপারে মিল  ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে তার নিজের আবার কখনো তার বড় ভাইয়ে  বলে  জানায়।পরবর্তীতে তার ভাই আকাশকে মুঠোফোনে  জিজ্ঞাসাবাদ করা হলে সে সঠিক তথ্য জানায়। পরবর্তীতে মোবাইল ফোন টি বোদা থানা অফিসার ইনচার্জ মহোদোয়ের নির্দেশনায়  বোদা থানার ডিউটি অফিসার এস আই বদিউজ্জামানের কাছে হস্তান্তর করেন। 

  

 বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন বোদা উপজেলা ও পঞ্চগড় জেলা কমিটি  এযাবত প্রায় শতাধিক স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে ব্যাপক সুনাম কুড়িয়েছে।

২৫ এপ্রিল-২০২৪ বোদা থানার অফিসার ইনচার্জ মহোদোয়ের কাছে দুইটি দামি এন্ড্রুয়েড মোবাইল  মুল মালিকের কাছে  হস্তান্তর করার জন্য প্রেরণ  করেন মোবাইল ফোন টেকসিশিয়ানরা।ফোনটি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা কমিটি সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ দপ্তর আশিক ইসলাম, বোদা উপজেলা কমিটির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম, বাহারুল   সহ প্রমুখ। মোবাইল ফোন টেকনিশিয়ানরা বোদা থানা অফিসার ইনচার্জ পরবর্তীতে মোবাইলের মূল মালিকের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১