একত্রিশ দফা দাবী বাস্তবায়ন ও দেশের জনগনের গনতান্ত্রিক অধিকার বাস্তবায়নে জরুরী সংস্কার কাজ শেষে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নির্বাচনের দাবী জানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
তিনি আরো বলেন, বিগত ফেসিষ্ট হাসিনা সরকার দীর্ঘ ১৬ বছর ধরে জনগনের ভোট ও অধিকার কুক্ষিগত করে বিএনপির নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে গুম খুন করে শত শত নেতা কর্মীদের জেলে পুরে নিপীড়ন চালিয়েছে।৫ আগষ্ট ছাত্র জনতা ও বিএননপির বিক্ষোপের মুখে দেশ ত্যাগ করে পালাতে বাধ্য হয়। আওয়ামীলীগ সরকার দেশের কোটি কোটি টাকা লুটপাঠ করে ভারতে আশ্রয় নেয়
তিনি আরও বলেন, আমরা আমাদের সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব।আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে একজোট হয়ে এই সংগ্রামে টিকে থাকব।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের দায়িত্বটা কী? এই সরকারের দায়িত্ব হচ্ছে, দ্রুত এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। তারা মনে করেন নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো দ্রুত শেষ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। কারণ, তারা এর আগেও বলেছেন, নির্বাচন যত দেরি হবে, সমস্যা তত বাড়তে থাকবে। তত বেশি গণতন্ত্রবিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে।
হঠকারিতা পরিহারের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা উগ্রতা করেন, হঠকারিতা করেন। হঠকারিতা ও উগ্রতা কখনোই আমাদের সঠিক পথে নিয়ে যাবে না। সুতরাং কোনো বিশৃঙ্খলা নয়, কোনো হঠকারিতা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের সামনে পা ফেলতে হবে।আজ ২২ ডিসেম্বর রবিবার বোদা উপজেলা সাকোয়া হাই স্কুল মাঠে আলহাজ্জ ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বিশাল জন সমাবেশে এ বক্তব্য রাখেন। অন্যন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা প্রখ্যাত কন্ঠ শিল্পী বেবী নাজনীন,সাবেক মন্ত্রী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আশাদুল হক দুলু,পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি পঞ্চগড় সদস্য সচিব আলহাজ্জ ফরহাদ হোসেন আজাদ,মহাসচিব বাংলাদেশ জাতিয়তাবাদী বিএএনপি ইঞ্জিনিয়ার ইশরাখ হোসেন, বিএনপির পঞ্চগড় জেলার নেতা জাহিদুল ইসলাম কাচ্চু প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।