মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:০৮
ব্রেকিং নিউজ

চকরিয়ায় বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু

রিপোর্টার : চকরিয়া প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ , রাত ০৯:২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিলে বজ্রপাতে রোকসানা আক্তার (১৮) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত কিশোরী ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী গ্রামের জাগের আহমেদের মেয়ে। 

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে। বজ্রপাতে কিশোরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কিশোরীর চাচাতো ভাই মোঃ আলমগীর। এসময় তিনি বলেন, সন্ধ্যার দিকে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ করে বজ্রপাত পড়ে তার জেঠাতো বোন রোকসানার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১