মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৭
ব্রেকিং নিউজ

দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন- আলহাজ্ব আবদুল্লাহ আল- কায়সার হাসনাত!

রিপোর্টার : আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ।
প্রকাশ : বুধবার , ১০ জানুয়ারী ২০২৪ , রাত ১১:৪৪


দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সোনারগাঁও আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। বুধবার (১০ জানুয়ারী) জাতীয় সংসদ সচিবালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সাংসদ হিসেবে তিনি এ শপথ নেন। জাতীয় সংসদে কায়সার হাসনাতসহ ২৯৮ জন সদ্য নির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।

এরআগে, জাতীয় সংসদের কার্যক্রম বিধি ৫ এর ৩ উপ বিধি অনুযায়ী (বিদায়ী স্পীকার সংসদের পূণরায় স্পীকার নির্বাচিত হইলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পূর্বে মাননীয় স্পীকারের সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নিজেই গ্রহণ করতে পারবেন) রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী শপথ নেন।

এরওআগে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ৪ বারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমকে প্রায় ৮৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেন। এবার ২০২৪ সালের ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে পরপর দুই বার বিনাভোটের সাংসদ লিয়াকত হোসেন খোকাকে ৭৬ হাজার ৯৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পর ১০ জানুয়ারী দ্বিতীয় বারের মতো শপথ নিতে যাচ্ছেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১