কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নে প্রোপাইটর হাজী মো আলঙ্গিরের ABA বিরিক্স নামে লাইসেন্স বিহীন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে এই ইটভাটা। এ ভাটায় ব্যবহার করছে অবৈধ গাছের জ্বালানি যেটা আশপাশের পরিবেশ,কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে কালিয়া উপজেলা বাবরা আচলা ইউনিয়নের পাটকেলবাড়ি গ্রামে অবস্থিত ইট ভাটায় গিয়ে দেখা যায়, বসতবাড়ি পাশে, ফসলি জমি ব্যবহার করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়েছে। লাইসেন্স বিহীন ও অবৈধভাবে গাছের কাঠ ব্যবহার, নির্ধারিত চিমনি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার না করায় এসব ভাটা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া। এতে আশপাশের এলাকার বাতাস দূষিত হয়ে পড়ছে। ভাটায় টানা মাটি, ইট বহনকারী যানবাহনের শব্দ ও যাতায়েত কালে বসতবাড়িতে ধুলাবালি ও রাস্তাঘাট নষ্ট হওয়ায় জনমনে খোপের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ইটভাটার কালো ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা দেখা দিচ্ছে । ধোঁয়া ও ধুলাবালি কারণে মাঠের ফসল ও গাছের ফল হওয়া ব্যাহত হচ্ছে।
'জৈনিক' স্থানীয় কৃষক বলেন, ইটভাটার কাঁচামাল সংগ্রহের নামে নির্বিচারে ফসলি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে। এই উর্বর মাটিই কৃষি উৎপাদনের মূল ভিত্তি। বছরের পর বছর প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হওয়া এই মাটি একবার কেটে নেওয়া হলে তা সহজে আর ফিরে আসে না। এর ফলে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে, ফসল ফলাতে বাড়ছে খরচ, অথচ কমছে ফলন। এতে করে কৃষকরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: জিন্নাতুল ইসলাম বলেন,লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা বিরুদ্ধেও উপজেলা প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।