বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৫১
ব্রেকিং নিউজ

নাভারনে বিএনপির বিশাল আনন্দ মিছিল

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ , রাত ১১:০৭

বেনাপোল প্রতিনিধিঃ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনে দীর্ঘ ১৮ বছর পর,শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজপথে দ্বিতীয় দিনের মত  আনন্দ  মিছিল, মিটিং, আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ অব‍্যাহত রেখেছে।

৬ই জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে নাভারন বাজারে সর্বকালের সর্ব বৃহত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।  স্লোগানে,স্লোগানে ভু প্রোকম্পিত করে তোলে এলাকা।  আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা-বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, মাস্টার রফিক, অলিয়ার রহমান সরদার, আহসান হাবিব খোকন,মহাসিন আলম মন্টু, ফজলুর রহমান মনিরুল ইসলাম মনি, প্রফেসর মামুনুর রশিদ। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন আহমেদ,  যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ,আব্দুর রশিদ, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হাসান খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ, বাকী বিল্লাহ, আব্দুস সালাম, মুখলেসুর রহমান সহ বিএনপি'র অঙ্গ সংগঠনে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ উৎসুক সাধারণ জনগণও স্বফূর্ত ভাবে অংশগ্রহণ  ও আনন্দ উল্লাশ করে। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১