বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:০৬
ব্রেকিং নিউজ

প্রেমিকের সঙ্গে অভিনয়!

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ , সকাল ১১:৪৫

দীর্ঘদিন ধরেই চর্চিত প্রেমিকযুগলের তকমা গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাদের সম্পর্কের বিষয়টি পরোক্ষভাবে তারা স্বীকার করলেও আনুষ্ঠানিক ঘোষণা এখন অবধি দেননি। তবে ভক্তরা এরই মধ্যে তাদের সম্পর্ক বিয়ের পিঁড়িতে পর্যন্ত নিয়ে গেছেন। 

শুধু তাই নয়, প্রিয় জুটির বিয়ে নিয়ে যেমন তাদের আগ্রহ বেড়েছে তেমনি কবে তাদের একসঙ্গে পর্দায় দেখবেন—তা নিয়েও কৌতূহলের কমতি নেই। এবার ভক্তদের সেই আশা পূরণ করতে যাচ্ছেন তারা।

 সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি  জানান,  বিজয়ের সঙ্গে পর্দায় তার বোঝাপড়া ভালো।  আবার তাই  একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন তারা। ভালো স্ক্রিপ্টের খোঁজে রয়েছেন দুজনই । 

এ বিষয়ে রাশমিকা আরও জানান, ‘ অনেকদিন একসঙ্গে পর্দায় আসিনি আমরা। আমাদের একসঙ্গে দেখার জন্য দর্শক ও ভক্তরা অপেক্ষা করে আছেন । আবার পর্দায় ফিরতে চাই আমরা দুজনই । কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি।’

প্রেমের সম্পর্ক কবে বিয়ে  করবেন এমন ঘোষণা দেয়নি তারা যে পর্দায় ফিরছেন এটা নিশ্চিত । তবে কবে পর্দায় আসবেন সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 

উল্লেখ্য, ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই দক্ষিণী তারকা। সিনেমা দু’টিতে তাদের রসায়ন মন কেড়েছিল দর্শকদের। এরপরই পর্দা ছেড়ে বাস্তব প্রেমে মন দেন তারা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১