মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:১০
ব্রেকিং নিউজ

ভোটগ্রহণ চলছে নওগাঁ-২ আসনে

রিপোর্টার : নওগাঁ প্রতিনিধি || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ , সকাল ১১:২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ চলছে। দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১২৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তাদের মধ্যে রয়েছে- আওয়ামী লীগের মো. শহীদুজ্জামান সরকার ও জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। আর স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচ এম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।

নওগাঁ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় রাখা হয়েছে পুলিশ, আনসার, গ্রামপুলিশ ও ব্যাটালিয়ন আনসারের ১৬ সদস্যের ফোর্স। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রাখা হয়েছে ১৭ সদস্যের ফোর্স। 

এ ছাড়া নির্বাচনি এলাকার নিরাপত্তায় রাখা হয়েছে পুলিশ, এপিবিএন ও  ব্যাটালিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স, আট প্লাটুন বিজিবি এবং র‌্যাবের চারটি টিম। এ ছাড়াও আটজন নির্বাহী ও দুজন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি নওগাঁ-২ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। গত ২৯ ডিসেম্বর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্থগিত করে ইসি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১