শামীমা আক্তার
সাঁঝের পেদিম জ্বেলে দিয়ে-
সোনার নূপুর পায়-,
কলসি কাঁখে গাঁয়ের বঁধু
জল আনিতে যায়।
গাঙের ঘাটে শিমূল শাখে-
দেওরা বাজায় শিষ,
মন- নদীতে লহর ওঠে,
পুরান প্রেমের বিষ!
মনের মাঝে ঘুঙুর বাজে -
পিছন প্রেমের ছল-
কল-কলিয়ে সুর তুলে মন
অথৈ নদীর ঢল!
আপন ঘরে যায় চলে সে
বুকে ব্যথার ঝড়,
জনম জনম পাশে রহে
সে তবুও হয় পর।
প্রেম পিড়িতের ধর্ম এমন
ইতিহাসে কয়,
মনের মানুষ কষ্ট দিয়েও-
সে মনেতেই রয়!