কবি শওকত আলম
রক্ত ফোঁটায় সূর্য জ্বলে
শ্রাবণ ধারায় আগুন দে,
সর্বনাশা ধ্বংস নেশা
জালিম শাহীর কবর দে।।
বেগুন ভাঁজা স্বৈরাচারের
ভত্তা পোড়া আঁচার বাট্ ,
গোদির ফালে ঝালের কড়াই
বড়াই-খানা কাবাব কাট্ !
খুন তামাশার বদলা নে...
পঙ্গপালের ফাঁসি দে ,
আমজনতার মিছিল ফাটা
বিজয় নিশানা উড়িয়ে দে।।
০৩.০৮.২০২৪