নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও সর্বস্তরের শান্তি প্রিয় মানুষ এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের শপথ নিলেন।
এ সমাবেশ অনুষ্ঠিত হয় ১০ মে (শনিবার) বিকেলে পিরোলী ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পিরোলী হাবিবুল অলম (বীরপ্রতীক) মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক আলমগীর শেখ, পিরোলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একতিয়ার হোসেন হাজী, বিএনপি নেতা শেখ আলতাফ উদ্দীন অনসারি, বিএনপি নেতা রহমত শেখ, কাবেজ শেখ, আব্দুল্লাহ শেখসহ অন্যান্যরা বক্তব্য দেন।নেতাদের বক্তব্যে উঠে আসে মাদকের ভয়াবহ বিস্তারের পাশাপাশি গোষ্ঠী বিশেষের নানা অন্যায় অপকর্মে অতিষ্ট এলাকার লোকজন।
এলাকায় মাদকের ব্যাপক বিস্তারে উদ্বেগ জানিয়ে বক্তরা বলেন , এলাকায় মাদকের ছড়াছড়ি চলছে, খুব সহজে মাদক মেলার ফলে যুবসমাজ সহ স্কুল কলেজের শিক্ষার্থী পর্যন্ত মাদকে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে ক্রমে বাড়ছে নানা অপরাধে জড়িয়ে পড়ার প্রবনতা। এ অবস্থায় লেখাপড়া শিখে নিজেদের ভবিষ্যৎ এবং চরিত্র গঠনের বিপরীত চারিত্রিক অধপতনের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত হয়েছে। বক্তব্য আরো বলেন বর্তমান পরিবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে সম্প্রতি এলাকার সাধারণ মানুষ অপেক্ষাকৃত প্রভাবশালীদের অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে। এদের রুখে দিতে এবং যুবসমাজ রক্ষায় সমাজ থেকে মাদক নিমূলসহ এলাকার শান্তি বজায় রাখতে সকলে সংগঠিত ভাবে কাজ করার শপথ নেন।