সারমিন চৌধুরী
সীতাকুণ্ড চট্টগ্রাম
মনুষ্যত্বের লোপ পাচ্ছে চরমভাবে
মানবতার ভীষণ খরা,
লজ্জার মাথা গিলে
মেরুদণ্ডহীন হয়ে খোঁড়াচ্ছ সমাজ।
দেশ হৈত্যাষীরা ঘুমাচ্ছে নিশ্চিন্তে
গুম হচ্ছে তরতাজা প্রাণ সীমান্তে।
অন্যায়ের গলায় ফুলের মালা
মনুষ্যত্বহীনতায় বাজে করতালি।
সত্যেকে পুড়িয়ে ছাঁই করছে,
মিথ্যার হচ্ছে জয়জয়কার।
পুষ্পের ফুলকে পিষিয়ে দিয়ে
সাজায় অশ্বরী দরবার।