Kobi
মুক্তা আক্তার
নিয়ম করে বৈশাখ এলো
ধানের পড়লো ধুম,
গেরস্ত বাড়ি ধানের চিন্তায়
নেইকো চোখে ঘুম।
নতুন করে দহন নিয়ে
বৈশাখ এলো গাঁয়,
রোদের তাপে পুড়ে মানুষ
করছে হায় হায়।
এই মাসেতে কষ্ট করে
ধান- চালেতে সই,
সারা বছর খেতে পাবো
সেই আশাতে রই।
ভীষণ খরা রোদে ভরা
ঝড়ো হাওয়া বয়,
ধান কাটাতে বিদ্যুৎ এলে
প্রাণে লাগে ভয়।
কাঁচা আমের মিষ্টি ঘ্রাণে
ভরে উঠে মন,
বৈশাখ আসে আবার যায়
হনহনিয়ে হন।